টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 8 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের রাতে পাহারা

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 8, 2026 12:00 am

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন এলাকাবাসী ও যুবসমাজ। “মাদককে না বলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামটিতে শুরু হয়েছে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে রাতে পাহারা দিচ্ছেন তরুণেরা। তাঁদের দাবি, মাদকাসক্তদের অবাধ চলাচল বন্ধ করা না গেলে যুবসমাজ আরও বিপথে যাবে। তাই বাইরের কোনো মাদকাসক্ত যুবককে রাতে গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রামবাসীরা জানান, রাতে এলাকায় কোনো মাদকসেবী বা সন্দেহভাজন ব্যক্তি প্রবেশ করলে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা একযোগে কাজ করছেন।
যুবসমাজের সদস্যরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার

পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
এলাকাবাসীর ভাষ্য, “আমরা শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ চাই। গ্রামের তরুণদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। সবাই একসঙ্গে কাজ করলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।”

স্থানীয়দের আশা, প্রশাসন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে ভাবকী গ্রাম মাদকমুক্ত একটি আদর্শ গ্রামে পরিণত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

যুক্তরাজ্যে ভিসা আবেদনে জাল নথি জমা দিলে ১০ বছরের নিষেধাজ্ঞা

আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ বীরগঞ্জে বৃক্ষরোপণ শুরু

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

অস্বাভাবিক আচরণের জেরে আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

নাসির নগরে শীতের দাপট বাড়তেই ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র বিক্রি

স্বদেশে ফিরে শোকের সাগরে তারেক রহমান !

যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে বৃহত্তম মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

সোনারগাঁওয়ের কাঁচপুরে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পোশাক শ্রমিক এক নারীর

স্ত্রীর মামলায় আশাশুনির সাবেক এসি ল্যান্ড বিজয় জোয়ার্দ্দার কারাগারে