ঢাবির টিএসসি চত্তরের নিহত হতভাগ্য সেই রিকশা চালকের পরিচয় শনাক্ত। তার নাম মোঃ দুলাল সরকার (৬৫) বছর।
মঙ্গলবার(০১ জুলাই)রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ মিঠু ফকির জানান,গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবির)টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে থাকা রিক্সার ওপর বিশ্রাম নিচ্ছিলেন ওই রিক্সা চালক বিকেলে দিকে ক্লান্ত শরীরে বিশ্রাম নেওয়ার জন্য নিজের রিক্সাতেই টিএসসি চত্বরে বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোন সারা শব্দ না পেয়ে। আশেপাশের পথচারী ও শিক্ষার্থীরা বিষয়টি আমাদেরকে অবগত করেন। পরে আমরা এসে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অনেক আগেই তিনি মারা গেছেন।পরে মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়।
তিনি আরো জানান, মানুষের জীবন কতটা অস্থায়ী, হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন ওই রিক্সা চালক। কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল। গতরাত সারে তিনটার দিকে অজ্ঞাতনামা ওই রিকশাচালকের পরিচয় পাওয়া যায়। তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় আমাদের সাথে। তাদের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল। তাই আইনি প্রক্রিয়া শেষে আজ সকালের দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ খালিদ মুনসুর স্যারের চেষ্টায় অ্যাম্বুলেন্স ভাড়া করে অ্যাম্বুলেন্সের টাকা দিয়ে ওই রিকশা চালকে গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। নিহত দুলালের গ্রামে বাড়ি,গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার চান্দের বাজার গ্রামে মৃত আবুল হোসেনের সন্তান। তিনি ঢাকায় ভাসমান অবস্থায় থাকতেন ও তিনি রিকশা চালাতেন।



















