টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 11 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ২ হাজার ২৭৬ নেতাকর্মী গুম-খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে ফের অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 11, 2026 7:00 pm

বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে অপহরণের পর গুম এবং ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় আবেদন করেছে দলটি। সোমবার (১১ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদ সালাউদ্দিন খান। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক।

অভিযোগে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপির বহু নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। এদের মধ্যে নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি একই বিষয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছিল বিএনপি। তবে দীর্ঘ সময়েও তদন্তে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় দলটি আবারও আবেদন করেছে বলে জানা গেছে।

নতুন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের পরিকল্পিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করা এবং তদন্ত প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে পুনরায় ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী জেএসএস’র গোলাগুলি  নিহত ১ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় ৫০ অভিযানে গ্রেপ্তার ১০০

দিন যতই যাচ্ছে, ফলের দাম ততই বাড়ছে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছালো বীরগঞ্জের ৩৩১জন দরিদ্র মানুষের ঘরে

তিতাসের ইউএনও অফিসের কর্মচারী কামাল হোসেনের ঘুষের ভিডিও ভাইরাল

রাজবাড়ী ভ্যান শ্রমিক নেতার পরিবারের পাশে কাজী রহমান মানিক 

রাজধানীর তেজগাঁও বিভিন্ন এলাকা থেকে ৬৭ অপরাধী গ্রেফতার

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

ফুটপাত তুমি কার ? সাধারণ জনগণের সীমাহীন ভোগান্তি- অধিকার ফিরিয়ে দেওয়ার সময় কবে