টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওলামায়ে হক্কানি ও আমরা এক দল: হেফাজতের আমির

প্রতিবেদক
চট্টগ্রাম ব্যুরো
May 17, 2026 8:54 pm

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আজ পরিষ্কার হয়ে গেছে, ওলামায়ে হক্কানি ও আমরা একদল। এর মধ্যে (হেফাজতে ইসলামে) কোনো বিভক্তি নেই। রোববার (১৭ মে) সকালে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মুহিবুল্লাহ বাবুনগরী এ কথা বলেন।

এ সময় মাওলানা মামুনুল হক বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলসমূহকে নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে। এই ঐক্যে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তবে চলমান জাতীয় পরিস্থিতি মোকাবেলার স্বার্থেই এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আকীদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য পূর্ব থেকেই বিদ্যমান এবং তা স্ব স্ব অবস্থানে বহাল রয়েছে। এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকিদাগত বা আদর্শিক ঐক্য নয়; বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা জাসিমউদ্দীন, মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

কক্সবাজারে ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বিরোধী দলীয় নেতার

সাংবাদিক হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে সভা ও বিক্ষোভ মিছিল

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মহাসম্মেলনে যোগ দিতে ভোর থেকেই মানুষের ঢল নামে

পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই: হোয়াইট হাউস

ভাটারায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সহকর্মীর লাঠি রাখাতে আরেক সহকর্মী মৃত্যু

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিমলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শিক্ষার্থীর মৃত্যু

দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ী ২ আসনে বালিয়াকান্দিতে কাজী রহমান মানিকের পক্ষে লিফলেট বিতরণ