টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোপা-খরা কাটলো না, রোনালদোর আরও একটি কান্নার রাত

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
May 17, 2026 8:59 pm

আরও একটি ফাইনাল হার। শিরোপাখরা কাটছেই না ক্রিশ্চিয়ানো রোনালদোর। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুর ট্রফি ছুঁতে পারল না আল নাসর। শনিবার (১৬ মে) নিজেদের মাঠ আলাওল পার্কে জাপানের ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে রোনালদোর আল নাসরের।

ফাইনালের একমাত্র গোলটি আসে ২৯ মিনিটে। ১৬ গজ দূর থেকে ডেনিজ হুমেটের নিখুঁত শটে এগিয়ে যায় ওসাকা। সেই গোলই আর শোধ করতে পারেনি আল নাসর। এই জয়ের সুবাদে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শিরোপা জিতলো জাপানের ক্লাবটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ফাইনালে ৬৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল আল নাসর। গোলের উদ্দেশ্যে তারা নেয় ১৭টি শট, যার ৬টি ছিল লক্ষ্যে। কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়ান ওসাকার তরুণ গোলরক্ষক রুই আরাকি। অন্যদিকে মাত্র ৩টি শট নিয়েই কার্যকর ফুটবল খেলেছে ওসাকা, যার দুটি ছিল লক্ষ্যে।

ফাইনালে শেষ বাঁশি বাজার পর খুঁড়িয়ে মাঠ থেকে বের হয়ে বেঞ্চে বসে পড়েন রোনালদো। শিরোপা হাতছাড়া করে কান্নায় ভেঙে পড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তার কান্নার মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। এ সময় তাকে এসে সান্ত্বনা দেন সতীর্থরা। তবে অনবরত চোখ দিয়ে পানি ঝড়তে থাকে রোনালদোর। এই হারের ফলে আল নাসরের জার্সিতে রোনালদোর শিরোপাখরা আরও দীর্ঘ হলো। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখনো কোনো বড় শিরপা জিততে পারেননি পর্তুগিজ মহাতারকা।

তবে রোনালদোর সামনে অবশ্য মৌসুম শেষ হওয়ার আগেই সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ আছে। সৌদি প্রো লিগে ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল। শেষ ম্যাচে জিতলেই কোনো সমীকরণ ছাড়াই ট্রফি উঠবে রোনালদোদের হাতে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিশু রামিসাকে ধর্ষণের পর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় বিচারের দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের নাটক সাজিয়ে মামলা ও মানহানির চেষ্টার অভিযোগ এক নারীর বিরুদ্ধে

আইনের ঊর্ধ্বে আরাফাত সরকার? হামলা মামলার আসামি প্রকাশ্যে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

ডাবুয়া খয়রাতিপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখলের অধিকার বাবা-মা পাবে: আইনমন্ত্রী

২৩ হাজার পুলিশ নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে দিল্লি, বন্ধ মেট্রো-বাতিল ট্রেন

আশকোনা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারসহ গ্রেফতার ২

ভ্যান্সের সফরের আগে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা দল

ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫