টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 18 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 18, 2026 7:57 pm

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার শিগ‌গিরই চালু হবে। বিদেশে কর্মী পাঠানোর ইস্যুতে তৈরি হওয়া সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। সোমবার (১৮ মে) ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠ‌ক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবা‌বে তিনি এ কথা ব‌লেন।

মালয়েশিয়ার শ্রমবাজার ক‌বে চালু হ‌বে-এমন প্রশ্নে আরিফুল হক চৌধুরী ব‌লেন, খুব তাড়াতাড়ি হবে। সি‌ন্ডি‌কেট নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের। ওই বছর মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের ৩১ মে-এর মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না।

ওই তারিখের পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে। এরপর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দফায়-দফায় চেষ্টা করেও এই শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব হয়নি।

বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেয়।

বিষয়টি নিয়ে আলোচনা করতে এপ্রিলে মালয়েশিয়া সফর ক‌রেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ার চার নারী সংরক্ষিত আসনে এমপি মনোনীত

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশী মদ ও ৯০ বোতল বিয়ার’সহ আটক-১

চারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি বাচ্চু ও সম্পাদক সুজন

অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

যাত্রাবাড়ী দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত

সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে: চিফ হুইপ

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

বাড্ডা বড় বেরাইদ এক ভাঙ্গরি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম কসুনিয়া

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে কৃষকের পরিবর্তে ব্যবসায়ির ধান