টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 18 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের সাবেক নেতা এখন ছাত্রদলে, ওয়ার্ডে গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা-সমালোচনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 18, 2026 10:51 pm

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আওতাধীন ১১ নম্বর ওয়ার্ডের একসময়ের সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল্লাহ বর্তমানে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আওতাধীন একই ওয়ার্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক এই পরিবর্তন ঘিরে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণকারী ওবায়দুল্লাহ, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে তিনি ওয়ার্ড ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদও পান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। অনেকেই তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে বিরূপ মন্তব্য করছেন।

এদিকে সম্প্রতি একটি ব্যবসা প্রতিষ্ঠান দখলকে কেন্দ্র করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের এক আহ্বায়ককে মারধরের অভিযোগ উঠেছে ওবায়দুল্লাহর বিরুদ্ধে। তবে স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনাটির শুরুতে ওই স্বেচ্ছাসেবক দল নেতাই ওবায়দুল্লাহর বাবাকে মারধর করেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা বলেন, “ব্যবসা প্রতিষ্ঠানটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু তারা এর মধ্যে হস্তক্ষেপ করেছে।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. ওবায়দুল্লাহর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করলো বিবিসি

মিরপুর বিআরটিএ অভিযানে ৫ দালাল গ্রেফতার । দালালদের কাজ এখন আনসার সদস্যরা করছেন বলে অভিযোগ !

জাতীয় বার্নের রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিল এক ব্যক্তি ঢামেকে মৃত্যু

পবিত্র আশুরা আজ

সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিদ্যুৎস্পৃষ্ট

পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে

ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ রুদ্ধের শঙ্কা

মালয়েশিয়ায় পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত মতবিনিময় সভায়: প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখতে চেয়েছিল ইসরায়েল, প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র