টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 19, 2026 3:22 pm

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবশেষে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আগামী ১৬ ডিসেম্বর এটি চালু হবে। নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুতই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, বিমানবন্দরের ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে রয়েছে টার্মিনাল ১, ২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল ও কার পাকিং এরিয়া। সব গুরুত্বপূর্ণ এরিয়াতেই ওয়াইফাই কভারেজ থাকায় যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডক্টর এসে পৌঁছেছেন জাতীয় বার্ন ট্রিটমেন্ট হাসপাতালে

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলগালা

মিরপুর-১০ নম্বর এলাকার একটি বাসায় এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সাকিব আল হাসানকে দুদকে তলব

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: ‎​সেতুমন্ত্রী

আমতলী বাজারে লীজকৃত জায়গা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ: দগ্ধ ২১ ১৮

র‌্যাবের অভিযানে ১৭৮০০ পিছ ইয়াবা, ৬০ কেজি গাজা ও অস্ত্রসহ আটক-১