টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ২ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 19, 2026 9:19 pm

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ও তার সহযোগী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুদকের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধে সহায়তার অভিযোগের তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের আয়কর নথি জব্দের আবেদন করা হয়েছিল।

দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে আবেদনটি করেন। আবেদনে বলা হয়, এ বি এম শাহারিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে।

এছাড়া, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ওই অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধবিরতির পর ইরান ও সৌদির ফোনালাপ,পরিস্থিতি পর্যালোচনায় দুই দেশ

রাউজান উত্তর গুজরায় জ্বালাকুমারী মাতৃ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

রাস্তায় পড়েছিল অচেতন অবস্থায় এক বৃদ্ধ ঢামেকে নিয়ে আসলে তার মৃত্যু 

ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন

মালির রাজধানীসহ বিভিন্ন শহরে বন্দুকধারীদের হামলা

রাউজানের হাজারো মেধাবীর অনুপ্রেরণা, কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক এখন চিকিৎসক

মিরপুরের কালশি দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক; উদ্বোধন করলেন নবনির্মিত রহমতপুর বিওপি

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ বন্ধে আইনি নোটিশ

ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস