টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 23 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে গভীর রাতে কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা

প্রতিবেদক
রেজাউল হক
May 23, 2026 10:42 pm

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফনের কিছুক্ষণ পরই একটি লাশ চুরির চেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, কবর খুঁড়ে লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একদল দুর্বৃত্ত। তবে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের দ্বিতীয় ছেলে হারুন ঢাকায় মারা যান। পরে স্বজনরা তার মরদেহগ্রামের বাড়িতে এনে কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করেন। দাফনের প্রায় ঘণ্টাখানেক পর দুর্বৃত্তরা কবর ভেঙে মরদেহটি নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতেই কবরস্থানে ভিড় করেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

স্থানীয় ওয়ার্ড সদস্য লাভলু মিয়া বলেন, ঘটনার কথা শুনেছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনাটি সম্পর্কে ওই পরিবারের পক্ষ থেকে আমাকে অবহিত করা হয়নি। তবে রাতেই ফেসবুকে ঘটনাটি জানার পর আমি পুলিশ পাঠিয়েছি। আজ (শনিবার) সকালেও পুলিশের একটি টিম সেখানে অবস্থান করছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে: এমপি মনজুরুল ইসলাম

ঈদের দিনেও একাধিক বিস্ফোরণে কাঁপলো তেহরান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

হাদি হত্যার আসামিদের তোলা হলো পশ্চিমবঙ্গের আদালতে

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে উৎসবের আমেজ, শুরু নির্বাচনী মাঠের প্রচারণার লড়াই

ঢামেকের জরুরি বিভাগের সামনে ফেলে রেখে পালালো এক নারীকে

ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কাম্য নয় : আইসিটিমন্ত্রী

চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা