টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 26 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রান্তিক খামারিরা জিম্মি গাবতলী পশুর হাটে, চলছে লাখ লাখ টাকার নীরব চাঁদাবাজি!

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 26, 2026 9:48 pm

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু কিনতে যেমন ক্রেতারা ভিড় করছেন, তেমনি শত শত গরু নিয়ে হাটে আসছেন খামারি ও ব্যাপারীরা। তবে হাট ব্যবস্থাপনা, অতিরিক্ত অর্থ আদায় ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রান্তিক পর্যায়ের খামারিরা।

খামারিদের অভিযোগ, ইজারাদার কর্তৃপক্ষ হাটের ভেতরে পর্যাপ্ত জায়গা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারছেন না। ফলে অনেক খামারিকে হাটের বাইরের বিভিন্ন খোলা জায়গা, ইট-বালুর গদি কিংবা সড়কের পাশে গরু রাখার জন্য প্রতিদিন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। তাদের দাবি, গরু বিক্রি হোক বা না হোক, এই অর্থ পরিশোধে বাধ্য করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে, চলতি বছর গাবতলী পশুর হাট প্রায় ১৬ কোটি টাকায় ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে অভিযোগ রয়েছে, ইজারাকৃত এলাকার বাইরে সরকারি জায়গায় খুঁটি স্থাপন করে গরু রাখার ব্যবস্থা করে সেখান থেকেও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে।

এছাড়াও অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা রাজু গাজী ও শ্যামল আহমেদ রাসেল এই টাকা তুলছেন প্রভাবশালী এক নেতার নির্দেশে। এভাবেই প্রতিদিন লাখ লাখ টাকা খামারিদের থেকে নেওয়া হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরপুর শাখা বালুঘাট কার্যালয়ের সামনের সরকারি সড়কের একটি অংশে খুঁটি বেঁধে পশু রাখার ব্যবস্থা করা হয়েছে। এতে একদিকে যেমন ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে, অন্যদিকে চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কয়েকজন খামারি ও ব্যবসায়ী অভিযোগ করে বলেন, দূর-দূরান্ত থেকে এসে জায়গার সংকট ও বিকল্প না থাকায় তারা বাধ্য হয়ে নির্ধারিত খুঁটিতে গরু রাখতে হচ্ছে। এতে অতিরিক্ত ব্যয় বাড়ছে এবং অনেকেই নিজেদের একপ্রকার জিম্মি অবস্থায় পড়েছেন বলে দাবি করেন।

এদিকে স্থানীয়দের ভাষ্য, অতিরিক্ত অর্থ আদায়, অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের অভিযোগের কারণে কিছু ব্যবসায়ী বিকল্প হাটের দিকে ঝুঁকছেন। অন্যান্য পশুর হাটে তুলনামূলক বেশি সুযোগ-সুবিধা থাকায় অনেক খামারি ও ব্যাপারী সেখানে যেতে আগ্রহী হচ্ছেন। এতে ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট ইজারাদারসহ অভিযুক্তদের একাধিক ফোন দিয়ে কোন সাড়া পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়

শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন

ইরানি তেল ক্রয়ের অভিযোগ,চীনা রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতার জামিন

আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা

গৃহায়নের সম্পত্তি নিয়ে তিন গোষ্ঠীর দখলদারি: মাসে ৩৫ লাখ টাকার হিসাব কোথায় যাচ্ছে?

এবার ন্যাশনালসহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

শিক্ষামন্ত্রীর সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাত

এসএসসির খাতা পুনঃমূল্যায়নে আসছে নীতিমালা, এবার ৩ লক্ষাধিক শিক্ষার্থীর ১৩ লক্ষাধিক আবেদন, ঢাকায় পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে সর্বোচ্চ ৪ লক্ষাধিক আবেদন!