টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 28 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন ৮২ হাজার বন্দি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 28, 2026 5:02 pm

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ৭৪টি কারাগারে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করছেন প্রায় ৮২ হাজার বন্দি। ঈদকে কেন্দ্র করে জামাত, বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবারের সঙ্গে অতিরিক্ত সাক্ষাতের সুযোগসহ নেওয়া হয়েছে নানা আয়োজন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় বিভিন্ন কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

জামাত শেষে বন্দিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তাদের জন্য পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরের খাবারে ছিল পোলাও, রোস্ট, গরু ও খাসির মাংস, চমচম, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। রাতের খাবারে রাখা হয়েছে ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারা অধিদপ্তর জানিয়েছে, বন্দিদের স্বজনদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীদের জন্য ফ্রি জুস কর্নার, শিশুদের জন্য চকলেট ও চিপস বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে অতিরিক্ত সাক্ষাৎ ও কথা বলার সুযোগ দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা বিভিন্ন আলোচিত মামলার ১৩০ জন বিশেষ বন্দিও এসব সুবিধা পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক এবং জুনাইদ আহমেদ পলক।

এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন-ও ঈদের জামাতে অংশ নেন বলে জানা গেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় তিনি বিশেষ কারাগারের বাউন্ডারির ভেতরে পৃথক একটি কক্ষে অবস্থান করছেন।

কারা সূত্র জানায়, ঈদের দ্বিতীয় দিনে প্রীতি ফুটবল ম্যাচ এবং তৃতীয় দিনে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে। পাশাপাশি ঈদের দিন থেকে আগামী তিন দিনের মধ্যে যেকোনো একদিন বন্দিরা পরিবারের দেওয়া খাবার গ্রহণ, একদিন আনডিউ সাক্ষাৎ এবং সর্বোচ্চ পাঁচ মিনিট আনডিউ কথা বলার সুযোগও দেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রয়াত সাংবাদিক রবিউল আনোয়ার টমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির হাতছানি

নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী

রাজারহাটে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন

‎রাসেলের নেতৃত্বে আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ব্যাপক লিফলেট বিতরণ

দৌলতদিয়ার পদ্মায় বাসডুবিনিহতদের পরিবারকে ১

ওমরাহ এজেন্সির নিবন্ধনে সৌদি আরবের ৬ শর্ত

শেখ হাসিনার দেশে ফেরার নথি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

কাশিমপুর কারাগার থেকে দেয়াল টপকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭