টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 28 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 28, 2026 5:05 pm

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বনানী কবরস্থানে গিয়ে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে তিনি সেখানে যান। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় দলের শীর্ষ নেতা ও মন্ত্রিসভার কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। এরপর তিনি বনানী কবরস্থানে যান। সেখানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন।

এদিকে, দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খিলক্ষেতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা

এবার রাজধানীতে বসবে ২৬টি কোরবানির পশুর হাট

ছেলে ব্লাড ক্যান্সারে ঢাকা মেডিকেলে ভর্তি বাবা নামাজ পড়ে আর ফেরা হলো না ছেলে কাছে

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

নওগাঁর পত্নীতলায় ১৫০ (একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ আটক ১

ঢামেকে মেডিকেল শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু: আজকের টিকা, আগামীর সুরক্ষা

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

রাজধানীর উত্তরায় কর অঞ্চল -৯, কর দাতাদের হয়রানী- অবৈধভাবে অঢেল সম্পদের মালিক মাস্টার মাইন্ড ছাত্রলীগের ক্যাডার নীল কমল

শহীদ মিনারের উপরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে গুলি ও সুরিকাঘাতে নিহত