টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হেক্সা-মিশন নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখলো ব্রাজিল

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 3, 2026 6:25 pm

ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য সামনে রেখে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তি এর নেতৃত্বে নিউ জার্সিতে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া দলটিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা অনেক। টুর্নামেন্টের একমাত্র ফেবারিট না হলেও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সেলেসাওরা।

যুক্তরাষ্ট্রে পৌঁছে আনচেলত্তি বলেন, বিশ্বকাপে একাধিক দল ট্রফি জয়ের সামর্থ্য রাখে। তবে ব্রাজিল ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিযোগিতায় নামছে এবং নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই মধ্যে দলে যোগ দিয়েছেন মার্কুইনহস, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ায় এখন কোচ আনচেলত্তির হাতে পূর্ণ ২৬ সদস্যের স্কোয়াড রয়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দলটি অনুশীলন করবে কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে, যা সাধারণত নিউইয়র্ক রেড বুলস ব্যবহার করে থাকে। এছাড়া টুর্নামেন্ট শুরুর আগে মিশরের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ব্রাজিল।

আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’ তে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

ইউরোপীয় ক্লাব ফুটবলে দীর্ঘ সাফল্যের পর ব্রাজিলের দায়িত্ব নিয়ে এটি হবে আনচেলত্তির প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। তার লক্ষ্য একটাই—দলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে এনে বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতানো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিমলায় ২২ প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার, অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ

২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ

তিতাসে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণ দর্শানোর প্রতিবাদ

বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

রাজধানী রাতভর ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযো

কুমিল্লায় ডিবির জালে ১০ ছিনতাইকারী

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

বিজিবির সঙ্গে গোলাগুলি, পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

প্রশাসনের রহস্যজনক নীরবতা! চন্দনাইশে পরিবেশের বারোটা বাজাচ্ছে ইটখোলার মালিকরা