টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে দুই বাংলাদেশি আহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 3, 2026 6:56 pm

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) ভোরে কালিন্দী নদী দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন ও একই এলাকার মো. শাহীন।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুঠোফোনে বলেন, ‘স্থানীয়দের সহায়তায় দুইজন আহত ব্যক্তি আনুমানিক ভোর ৫টায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন চিকিৎসা নেওয়ার জন্য। তার মধ্যে একজনের পিঠে ও আরেকজনের হাতে গুলি লেগেছে। আমরা তৎক্ষণাৎ চিকিৎসা দিয়ে কালীগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জকে (ওসি) জানায়। তিনি সরেজমিনে এসে তাদের দেখে সাতক্ষীরা মেডিকেল কলেজে রেফার করতে বলেন। আমরা পরবর্তীতে তাদের মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য রেফার করি।’

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, আহতরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই দু’জন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতের বিভিন্ন এলাকায় অবস্থানের পর সর্বশেষ তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। পরে দীর্ঘদিন পর দেশে ফেরার উদ্দেশ্যে বুধবার ভোরের দিকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন তারা।

এদিকে সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময়ে সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি: ডিএমপি কমিশনার

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪

সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি

ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আরেক দফায় বাড়ল জেট ফুয়েলের দাম,নতুন দাম প্রতি লিটার ১৬৫ টাকা ৬৫ পয়সা

বিএনপিকর্মী মকবুল হত্যা,ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

শান্তির দূত ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছে : রাশিয়া

বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ের পালে হাওয়া, রিজার্ভে স্বস্তি

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, অনলাইন জুয়ারুসহ গ্রেপ্তার-৪

দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী