টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 4 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পল্লবীর একটি আবাসিক থেকে এক নারীর অর্ধ-গলিত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 4, 2026 7:18 pm

রাজধানীর পল্লবীতে আবারো একটি আবাসিক ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হানিফ।তিনি জানান, বুধবার খবর পেয়ে পল্লবী থানার সেকশন-৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে প্রায় ১২ বছর আগে সেলিনা আফরোজ কানাডা থেকে দেশে ফিরে আসেন।এরপর থেকে তিনি পল্লবীতে বাবার পৈত্রিক ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। তার স্বামী মমিনুল হক এবং দুই সন্তান বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই ভবনের চারতলায় সেলিনা আফরোজের এক বোন বসবাস করেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে পরিবারের সদস্য কিংবা স্বজনদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একাকী বসবাসরত এই নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মিরপুরে নিহত যুবদল নেতা আসিফের জানাজায় মামুন হাসানসহ বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা মোঃ মোশারফ হোসন

মাদকসহ কথিত সাংবাদিকের স্ত্রী আটক, সাংবাদিক পলাতক

অজ্ঞাতনামা মারাদেহ

মাদকের টাকা নিয়ে দ্বন্দ্ব ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ীমৃত্যু 

নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক পঙ্গু রোগীকে হুইল চেয়ার প্রদান

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

বালিয়াকান্দিতে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পবিত্র হজ পালন শেষে আগামীকাল সোমবার দেশে ফিরবেন জামায়াতে আমির

ঝিনাইদহে ফরেস্টার জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ