টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 7 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 7, 2026 9:13 pm

রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে প্রকাশ্যে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে লোকমান (৪৫) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে তার হাত ও পায়ে দুটি গুলি লাগে। গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার।

ঘটনার পর আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, তার হাত ও পায়ে দুটি গুলি লেগেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ওসি বলেন, তিনটি বাইকে করে ৬ জন ব্যক্তি ব্যাংকের সামনে এসে লোকমান নামে ওই যুবককে গুলি করে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল বলে ভাষ্য ভুক্তভোগীর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ। ব্যাংক থেকে টাকা তোলার খবর আগে থেকেই কীভাবে চক্রের কাছে পৌঁছাল তা খতিয়ে দেখার কথা বলেছেন থানার পুলিশ কর্মকর্তারা।

ওসি বলেন, জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহের কাজ চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন

বীরগঞ্জে ২নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত

মিরপুর মিল্লাত ক্যাম্প: মাদক সিন্ডিকেটের লাগামহীন দৌরাত্ম্য, হুমকির মুখে জনজীবন

আইনের ফাঁকের কারণে আটকে রাখা যায় না মাদককারবারি-ছিনতাইকারীদের

হিমালয়ের হিমেল হাওয়ায় বিপর্যস্ত বীরগঞ্জ: গভীর রাতে অসহায়দের পাশে ইউএনও

কুমিল্লায় সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি-স্বরূপ পিপিএম পদকে ভূষিত হলেন এস.আই খাজু মিয়া

নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী চড়কপূজা

বীরগঞ্জে বিএনপি নেতা মনজুরুল ইসলামের বড় ভাই নুরুল ইসলাম লেবুর জানাজায় মানুষের ঢল

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপ্পের পাশে এবার হাল্যান্ড