টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 7 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ৪ জনই ঢাকার মৃতের সংখ্যা বেড়ে ৬২০

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 7, 2026 9:28 pm

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু। রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২২১ শিশুর। এছাড়া পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৬৬ শিশু।

মৃত সাত শিশুর মধ্যে চারজন ঢাকার, একজন চট্টগ্রামের, একজন ময়মনসিংহের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে।

এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৬৪ হাজার ২৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ হাজার ৮৪ শিশু। হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
সেনাবাহিনীর যৌথ অভিযান

কুষ্টিয়ায় সেনাবাহিনী যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ-সহ তিন জন গ্রেপ্তার

আহমেদ স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসা ও অতিরিক্ত ফি ফি আদায়ের অভিযোগে মানববন্ধন করেছে রোগীর স্বজনরা

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

দুর্নীতি কমানোর ফর্মুলা দিলেন অর্থমন্ত্রী

কুমিল্লায় যুবদল নেতা সাজ্জাদ হোসেনের পিতা মোহাম্মদ আলী আকবরের দাফন সম্পন্ন

নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজে ইরানের ড্রোন হামলা

রাজারহাটে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

মায়ের মৃত্যুর ১০দিন পরে শোক সইতে না পেরে ছেলের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা