টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাভেল এজেন্সির নিবন্ধন-নবায়ন বিষয়ে সতর্ক করলো সরকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 14, 2026 11:39 pm

দেশে ব্যবসা পরিচালনার জন্য ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নবায়ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে সরকার। রোববার (১৪ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩’ অনুযায়ী দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য নির্ধারিত কর্তৃপক্ষের নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এই নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু প্রতিষ্ঠান নিবন্ধন ব্যতিরেকে অথবা নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অবৈধভাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে। সম্মানিত গ্রাহকরা বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। এসব অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ এজেন্সির ব্যবসা পরিচালনা আইনত দণ্ডনীয়। এ সংক্রান্ত কোনো তথ্য/অভিযোগ পাওয়া গেলে দায়ী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।

নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে গ্রাহকদের স্বার্থ রক্ষায় নিম্নবর্ণিত নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স, সর্বসাধারণ ও সম্মানিত গ্রাহকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নিবন্ধন যাচাই: যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনা বা ট্যুর প্যাকেজ বুকিং দেওয়ার আগে উক্ত প্রতিষ্ঠান নিবন্ধিত কি না এবং নিবন্ধনের মেয়াদ আছে কি না, তা ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম এর এজেন্সির তথ্য যাচাই বক্স থেকে যাচাই করে নিতে হবে।

আর্থিক লেনদেনে সতর্কতা: অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে আকাশপথে ভ্রমণ বা ট্যুর সংক্রান্ত কোনো প্রকার আর্থিক লেনদেন ও সেবা গ্রহণ করা যাবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংসদে প্রধানমন্ত্রী চার বছরে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে

ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতি সভা

ডাকসুর উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভীক’ উদ্বোধন

২৫ সেকেন্ডে ২০ রাউন্ড গুলি, জিম থেকে বের হতেই ভারতীয় গায়ক খুন

বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তারখানার মাঠ পরিদর্শনে এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান

নারী আসন ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের প্রার্থীরা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার মাদক বিক্রেতা

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস