টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 25, 2026 1:30 pm

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের ৬ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। বুধবার (২৫ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পৃথক পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সারা দেশের সামগ্রিক সিনপটিক অবস্থায় দেখা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান।এর প্রভাবে আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ডিএমপির ৪ থানার ওসি বদলি

ঢাকা সফর ৩ দিনের জন্য ভুটানের প্রধানমন্ত্রীর

মিরপুরে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেফতার

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্ট এর ৩৮ তম চার্টার ও ফ্যামিলি নাইট ২০২৬ উদযাপন

কুমিল্লায় ৩ থানায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার

প্রেস ক্লাবের উন্ন‌য়নে চেয়ার-টেবিল প্রদান ক‌রে‌ছে নানিয়ারচর সেনা-জোন

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-এটিএম মাসুম