টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 15 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 15, 2026 6:01 pm

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনাটি ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’। তবে এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে। দিনশেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অপ্রীতিকর ঘটনার পর সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন ডা. জাহেদ উর রহমান।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সিএনএন-নিউজ ১৮’-এর প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচ লিস্ট) নাম থাকায় দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে কিছু সময়ের জন্য আটকে রাখে। রুটিন যাচাই-বাছাইয়ের সময় তার নামটি কর্মকর্তাদের নজরে এলে অতিরিক্ত তথ্য যাচাইয়ের জন্য তাকে অপেক্ষা করতে বলা হয়।

কূটনৈতিক সূত্র জানায়, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশ নিতে তিনি ভারতে যাচ্ছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ১৫ ও ১৬ জুন এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ডা. জাহেদ উর রহমান কূটনৈতিক পাসপোর্ট নয়, সার্ক স্টিকারযুক্ত সাধারণ সবুজ পাসপোর্ট নিয়ে সফরে গিয়েছিলেন। তবে তার সফর সম্পর্কে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নোট ভারবাল পাঠিয়ে অবহিত করেছিল। এমনকি তাকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, উচ্চপর্যায়ের হস্তক্ষেপের পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তাকে দেশে প্রবেশের অনুমতি দেয়। তবে বিমানবন্দরে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর ডা. জাহেদ উর রহমান নিজেই সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা

ইউকে নাগরিকের মৃত্যু

সকালে শারীরিক চর্চা করার সময় ইউকে নাগরিক এর মৃত্যু

ফ্লাইওভারের উপর থেকে দুর্বৃত্তের ককটেল হামলায় এক যুবক নিহত

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

দাখিলে পাসের হার ৫৫.৪৯%, কারিগরি বোর্ডে ৫৮.২০%

পাবনা বেড়ায় দৈনিক কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

কান্না থামাতে বলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

নাসিরনগরে শিব চতুর্দশী ও দক্ষিণা কালী পূজায় ৩ দিনব্যাপী মেলা

মাদকবিরোধী অভিযান

রাজধানীতে মাদকবিরোধী অভিযান ৪,৬৪০/= পিস ইয়াবা-সহ গ্রেপ্তার ২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা