টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 16 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে যুবকের মরদেহ উদ্ধার: পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের ভিন্ন বক্তব্য

প্রতিবেদক
চট্টগ্রাম ব্যুরো
June 16, 2026 11:08 pm

চট্টগ্রামের রাউজান উপজেলায় রাশেদ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত রাশেদ ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা লাল মিয়া সাহেব বাড়ির প্রয়াত বদরুদ্দোজার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
নিহতের চাচা আবদুল মাবুদ জানান, রাশেদ তার খালাতো বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। প্রায় পাঁচ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন।

তিনি বলেন, “মানসিক ভারসাম্যহীনতার কারণে গভীর রাতে বাড়িতে পৌঁছালে তার খালাতো বোন দরজা খুলে দেননি। বিষয়টি তিনি আমাদেরও জানিয়েছিলেন। পরে সকালে জানতে পারি রাশেদের মরদেহ পাওয়া গেছে। রাতে তিনি বাইরে অবস্থান করছিলেন। তাই আমাদের ধারণা, ডাকাত সন্দেহে স্থানীয় কেউ বা কারা তাকে পিটিয়ে হত্যা করেছে।”

ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মোরশেদ আলম বলেন, “স্ত্রী মারা যাওয়ার পর রাশেদ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মাঝেমধ্যে উল্টাপাল্টা কথা বলতেন। তিনি কখনো রংমিস্ত্রির হেলপার, আবার কখনো রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন। তাকে রাউজানে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”

এদিকে উরকিরচর ইউনিয়নের স্থানীয় সমাজসেবক ও বীমাকর্মী আবুল কাশেম হিরু জানান, সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ফটিকছড়ির ওই ব্যক্তি রাত আনুমানিক ৩টার দিকে উরকিরচরে তার খালাতো বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। ওই বাড়িতে তার খালাতো বোন ও তার জা ছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তারা দরজা খুলে দেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।”

শরীরে আঘাতের চিহ্ন থাকার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “ঘরের সামনে সিঁড়ি ছিল। সেখানে পড়ে যাওয়ার কারণে মুখে আঘাত লাগে এবং রক্ত বের হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ ও নিহতের পরিবার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা

ব্রাহ্মণবাড়ীয়ায় বিজয়নগর ধানক্ষেত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার,গ্রেফতার ১

রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন: প্রধানমন্ত্রী 

নতুন গভর্নর নির্মোহভাবে কাজ করতে পারবেন: টিআইবি

কুমিল্লা বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী

ডিমলায় ঝড়বৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা

ঢামেকের(আইসিইউ)তে স্বাস্থ্যের খবর নেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

প্রস্তুত জাতীয় ঈদগাহ, একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন ৩৫ হাজার মুসুল্লি, শামিল হবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মা’ ডাক শোনার অপেক্ষায় নাজমা, অর্থাভাবে থমকে আছে শরিফের চিকিৎসা