টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 17 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 17, 2026 12:06 am

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১৬ জুন) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে তিনি ইস্টার্ন ব্যাংকে যোগ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দীর্ঘ ২৬ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতার অধিকারী রিয়াদ মাহমুদ চৌধুরী করপোরেট পোর্টফোলিও ব্যবস্থাপনা, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বিশেষায়িত ইসলামী ব্যাংকিং কাঠামো গঠন এবং ডিজিটাল ট্রেড সলিউশন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে বিকম ও এমকম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন।

এ ছাড়া তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুডিস এবং ওমেগা করপোরেশন থেকে কমার্শিয়াল ক্রেডিট অ্যানালাইসিস বিষয়ে সনদ অর্জন করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেলের লরির ধাক্কায় মোটরবাইক আরোহী এক যুবকের মৃত্যু

বীরগঞ্জে সুজালপুর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মোজাম্মেল হক

পটিয়ার কৈয়গ্রামে হিলফুল ফুযুল শান্তি সংঘের দশম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩

নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই সন্ত্রাসী নিহত ও আহত এক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

ঢামেকে মকসুদা আক্তার প্রিয়ার একইসঙ্গে ছয় সন্তান প্রসব!৬সন্তানের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে

বিদ্যুৎস্পৃষ্ট

মতিঝিলে নিরাপত্তা কর্মীদের হাতে নারীসহ ৫ ব্যাংক কর্মকর্তা আহত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা

এআই জগতের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল টাইম ম্যাগাজিন