টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 18 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৬৬ জনে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 18, 2026 11:02 pm

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ৬৬৬ জনে দাঁড়িয়েছে। গত ৯৫ দিনে দেশে হাম ও এর উপসর্গে ১ লাখ ৬৭৭ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে (পরীক্ষায় শনাক্ত) হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জন এবং সন্দেহজনক বা হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৯ হাজার ৯০৪ জন।একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫৬ জন। বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামজনিত উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেই মারা গেছে দুজন। এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামজনিত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৯৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৯০১ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’

নওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাই

দেশে ফিরলেন ড. ইউনূস

ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য স্ট্যান্টবাজি: রিজভী

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্ম ‘সূচির শুভ উদ্বোধ

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু : তানিয়া ইয়াসমিনের মাধ্যমে আর্থিক সহায়তা

হঠাৎ পরিদর্শনে এসে কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পুশইন ঠেকাতে সীমান্তবর্তী জলজ এলাকায় কঠোর নজরদারিতে কোস্ট গার্ড