টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্ম ‘সূচির শুভ উদ্বোধ

প্রতিবেদক
মোঃ হামিদুজ্জামান জলিল
June 14, 2026 7:02 pm

সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং পরিবেশের ভার ‘সাম্য রক্ষায় দেশব্যাপী চলমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে আজ দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ৪নং বলুহর ইউনিয়ন পরিষদ চত্বরে বেলা ১টার দিকে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান।
​​

উদ্বোধনী বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফ আলী বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের প্রতিটি আঙিনায় অন্তত একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করতে হবে।”
​সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান বলেন, “দেশব্যাপী এই কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশকে সবুজায়ন করার একটি মহতি উদ্যোগ। আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে এই কর্মসূচির সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেব এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করব।”
​

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বলুহর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ওলিয়ার রহমান বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের ইউনিয়নের প্রতিটি মানুষ আজ সচেতন। ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে সরকারি ও সামাজিক বন বিভাগীয় নার্সারি থেকে পাওয়া চারাগুলো সঠিকভাবে রোপণ ও রক্ষণাবেক্ষণ করতে আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি।”
​

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামা ‘জিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব অধীর পাল, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শামিম রেজা, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আশরাফ আলী (বিষু), যুবদল নেতা মোঃ ঈমান আলী, পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশ সদস্যগণ। ​বৃক্ষরোপণ অভিযানের এই মহতি উদ্যোগে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতৃবৃন্দ এলাকাবাসীকে সরকারি এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ইউনিয়নের সৌন্দর্যবর্ধন ও প্রাকৃতিক বিপর্যয় রোধে ভূমিকা রাখার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

প্রেমিকার সাথে ঝামেলা এক পর্যায় গলাই ফাঁস দিয়ে আন্তহত্যা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা

তিতাসে আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসী কন্ট্রাক্ট কিলার মামুন সম্রাট দুর্বৃত্তদের হাতে খুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন ইয়ামাল

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, জানতে চেয়ে চিঠি ইসির কাছে ‘‘ব্রিটিশ বাংলাদেশি ফোরাম’’

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

আশা খাঁ স্কুল শিক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা

গৌতম বুদ্ধের শিক্ষাকে জীবনাদর্শ হিসেবে বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান : চসিক মেয়র

তিতাসে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত