টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 23 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বার্নে শিক্ষার্থী শিক্ষিকাসহ ১১জনে মৃত্যু ও ঢাকা মেডিকেলে একজনের মৃত্যু হয় এই নিয়ে ১২জনের মৃত্যু 

প্রতিবেদক
কে.এস.ইসলাম
July 23, 2025 2:29 am

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ নাফি (০৯) জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আই সি ইউ)১০ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে মৃত্যু হয়েছে এই নিয়ে মৃত্যুর সংখ্যা ১২ জনের দাঁড়ালো।

মঙ্গলবার (২২ জুলাই) রাত সোয়া ১২টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) ১০ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডাঃশাওন বিন রহমান জানান,মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় আমাদের এখানে নাফি নামের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সি ইউ)তে আরো একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে ৯৫শতাংশ দগ্ধ ছিল।এর আগে ঢাকা জুনায়েদ নামে একজনে মৃত্যু হয় ও জাতীয় বার্নে দুই শিক্ষিকাসহ ১১শিক্ষার্থীর মৃত্যু হয়।
এই নিয়ে ১২জনের মৃত্যু হলো।

তিনি আরো জানান,প্রায় অর্ধ শতাধিকের বেশি দগ্ধ অবস্থায় এসেছিল।তাদের মধ্যে জাতীয় বার্নে ১১জন মৃত্যু হয়েছে ও ঢাকা মেডিকেল একজনের মৃত্যু হয়েছে।এই নিয়ে ১২ জনের মৃত্যু হয়, বর্তমানে এখানে ৪৪ জনের মধ্যে ২০ জনে হাই ডিফেন্সি ইউনিট (এইচডিইউ)তে রয়েছে তাদের অবস্থাও খারাপ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন রয়েছে ১২জন তাদের বার্ন বেশি হওয়াতে সংকট পূর্ণ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত