টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 29 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 29, 2026 1:23 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক – ছাতিয়াইন- রতনপুর সড়কে আতোকুড়া ব্রিজের মধ্যখানে ঢালাই ভেঙে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছে বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন। যে কোন সময় ব্রিজের একটি অংশ ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের অভিমত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা – সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার উত্তরে অবস্থিত এলজিইডি বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক – ছাতিয়াইন- রতনপুর সড়কে আতোকুড়া বাজার সংলগ্নে নির্মিত পাকা ব্রিজের মাঝখানে গোলাকৃতি একটি গর্ত সৃষ্টি হয়েছে। সিমেন্টের ঢালাই আলাদা হয়ে রড বের হয়ে ডেবে গিয়ে গর্তটি দুর্ঘটনার আশঙ্কায় পরিনত হয়েছে। এলাকাবাসী জানান, নাসিরনগর উপজেলার বুড়িশ্বর, ফান্দাউক সহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এ-ই সড়কটি, ঝুঁকিপূর্ণ এ-ই ব্রিজ দিয়ে প্রতিদিন সিএনজি, ট্রাক্টর,জিপ,কার, রিক্সা,ভ্যান,সাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা সহ অসংখ্য যানবাহন মালামাল সহ সকাল থেকে রাত অবধি হাজার হাজার মানুষ যাতায়াত করে।

এতে যেকোন সময় ব্রিজটি ধসে পড়তে পারে। ফলে ব্রিজটি মেরামত কিংবা নতুন ব্রিজ নির্মাণ না হলে চরম দুর্ভোগ পোহাতে হবে কয়েক হাজার মানুষের।

এ বিষয়ে ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান বলেন, এই ব্যস্ততম সড়কের আতোকুড়া ব্রিজটি মারাত্মক ঝুঁকিপুর্ন হওয়া সত্ত্বেও অসংখ্য যানবাহন মালামাল সহ হাজার মানুষের যাতায়াত, এতে যেকোন সময় ব্রিজটি ধসে পড়তে পারে। এ-ই ব্রিজ মেরামত বা নির্মাণ করার মতো ফান্ড ইউনিয়ন পরিষদের নেই। তবে নতুন ব্রিজ নির্মাণ করার জন্য উপজেলা এলজিইডি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

ব্রিজ নির্মাণের বিষয়ে উপজেলা এলজিইডি  প্রকৌশলী আবদুল মমিন বলেন, আমি সদ্য যোগদান করেছি, এ-ই বিষয়টি আমার নজরে নেই, তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন ফারুক হোসেন ভূইয়া আহবায়ক ও ইসমাইল হোসেন সদস্য সচিব নির্বাচিত

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না ফিটনেস সনদ

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু জাতীয় বার্নে ১৭ ও ঢাকা মেডিকেলে ১জন এই নিয়ে ১৮জনের মৃত্যু

নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক এআই ক্যামেরার নজরদারিতে

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাসিরনগরে যুবক হত্যার জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

রাজবাড়ীতে মা-বাবা হারিয়ে নির্বাক দুই অবুঝ শিশু!

পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন