টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 29 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মশার কামড়ে বাংলা কাঁদে.!একদিনে ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

প্রতিবেদক
এস এম দেলোয়ার হোসেন
June 29, 2026 8:32 pm

দেশে এডিস মশার প্রজনন ক্রমেই বাড়ছে। প্রাণঘাতি ডেঙ্গু মশার কামড়ে নানা শ্রেণী-পেশার মানুষের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগীর পরিবারসহ প্রতিবেশীরাও উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে।

গত ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহে ডেঙ্গুতে প্রাণ গেছে ৫ জনের। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপে একের পর এক প্রাণহানি ও আক্রান্তের ঘটনায় মনে হচ্ছে মশার কামড়ে যেন বাংলা কাঁদে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশার প্রজনন স্থল ধ্বংস করতে না পারলে এবং শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পর্যাপ্ত কীটনাশক প্রয়োগ না করলে, এ রোগ দমন করা সম্ভব নয়, একইসঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এছাড়া জনসাধারণকেও আরও বেশি পরিচ্ছন্নতার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। ডেঙ্গু মশা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের যথাযথ নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হলো ১৩ জনের। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৮ জনে। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সবশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যে পাঁচ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি কপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৫ হাজার ৯২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০০ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৪৫৫ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছিল। জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজনের মৃত্যু হয়।

ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী। এখন পর্যন্ত আক্রান্ত হওয়া ৫ হাজার ৯২৪ জনের মধ্যে ৩ হাজার ৬৭৯ জন পুরুষ ও ২ হাজার ২৪৪ জন নারী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুভ মহালয়া শুভসূচনা

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা নৌকা বাইচ

কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক

জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

আশা খাঁ স্কুল শিক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা

তিতাসে ধানের শীষ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত

কুরবানির চামড়া শিল্প: ন্যায্য মূল্য, বাজার কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের জরুরি প্রয়োজন

রাজারহাটের পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় দীর্ঘ ১৭ বছরের ভুল বোঝাবুঝির অবসান: অফিসে যোগদান করলেন আরিফুল ইসলাম

দেশে ফিরে সংসদে গিয়ে আবেগাপ্লুত মির্জা আব্বাস

সাভারে অটোরিকশা চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার