টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 1, 2026 12:52 pm

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালির ওপর ইরান তার সার্বভৌমত্ব বজায় রাখা অব্যাহত রাখবে।

চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিকে একটি ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে বর্ণনা করে গালিবাফ বলেন, এই যুদ্ধের সময় ঈশ্বর আমাদের এটি দান করেছেন এবং এটিই আমাদের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গালিবাফ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারক কেবল এই জলপথে সামুদ্রিক সেবার ফি থেকে ৬০ দিনের জন্য অস্থায়ী অব্যাহতি দিয়েছে।

অবরোধ প্রত্যাহারের পর যে পরিমাণ তেল রফতানি করলো ইরান প্রেস টিভির ওয়েবসাইট অনুযায়ী গালিবাফ বলেন, এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান হরমুজ প্রণালিকে সামরিকীকরণ করেছে এমন দাবি করে আমরা যুক্তরাষ্ট্রকে কোনও বিতর্ক বা কূটতর্ক সৃষ্টির সুযোগ দেব না।

যেকোনও পরিস্থিতিতেই ইরান তার এই অবস্থান থেকে সরবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা কখনোই, কোনও অবস্থাতেই এই অবস্থান থেকে পিছু হটব না।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার আরও রয়েছে নতুন দুই মুখ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনীর সঙ্গে ইরানের যুদ্ধ ভেস্তে গেলো পাকিস্তানের চেষ্টা

ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা,ইরানি জাহাজ আটকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

নয়তলা বাসার ছাদ থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু

একবার হজ, ৯ বার ওমরাহ করেছেন রুবাবা দৌলা

নায়ক সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর পর হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য কবর থেকে লাশ উত্তোলন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা

বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের উদ্বোধন