টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 10:21 pm

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা ও জাহাঙ্গীর হোসেন।

আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ীর এই মামলাসহ এখন পর্যন্ত মোট আটটি মামলায় বিচারপতি খায়রুল হক জামিন লাভ করেছেন। তার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা নেই এবং নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারও দেখানো হয়নি। ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা থাকছে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পেয়েছিলেন সাবেক এই প্রধান বিচারপতি। তবে ওইদিনই তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে খোয়াইব নিহতের ঘটনায় দায়ের করা নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান খোয়াইব। ওই বছরের ১৬ নভেম্বর নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে ওই মামলায় আসামি করা হয়েছিল। সেই মামলারই অন্যতম আসামি হিসেবে কারাগারে ছিলেন এ বি এম খায়রুল হক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়িরর ধাক্কায় এক যুবক নিহত

বিমান দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার হুজুর বাড়ি দারুন নাজাত মহিলা মাদ্রাসায় বিদ্যুৎ-ট্রান্সফরমার বিস্ফোরণ স্টাফসহ দগ্ধ ৮ শিক্ষার্থী

রাজবাড়ীতে ইয়াবা- হেরোইন ও অস্ত্রসহ ৬জন গ্রেপ্তার

ট্রাম্প দিলো ‘বোমা হামলা’র হুমকি, ‘নতুন কার্ড’ নিয়ে প্রস্তুত ইরান

রাজধানীর খিলগাঁও এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজধানীর মিরপুর বিআরটিএ অফিসে রুট পারমিট শাখায় আব্দুর রহিমের অপকর্ম –দুর্নীতি থেমে নেই ! অবৈধভাবে অটেল সম্পদের মালিক, গ্রাহকদের ভোগান্তির শেষ নেই

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতিতে ইসরায়েলি সেনাবাহিনী

রাউজানে সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তিতে শ্রীশ্রী গণেশ পূজা