টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 6, 2026 7:18 pm

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং তারাই আগামী দিনে দেশ গড়ার মূল কারিগর হিসেবে ভূমিকা রাখবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করতে যান ডা. জুবাইদা রহমান। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিশুদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক এই বক্তব্য দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও চমৎকার সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের এই বর্ণাঢ্য পরিবেশনা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।

ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, সঠিক লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এই শিশুরা ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হবে। তারা তাদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলেও তিনি বিশ্বাস করেন।

অনুষ্ঠানে তিনি শিশুদের জীবনের শুরু থেকেই সততা ও নিয়মানুবর্তিতার ওপর জোর দেন।

তিনি মনে করেন, ছোটবেলা থেকেই নৈতিকতা ও শৃঙ্খলার ভিত্তি শক্ত হলে শিশুরা ভবিষ্যতে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

ধাইনগরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

স্থানীয় নির্বাচনে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ

কুমিল্লা দাউদকান্দিতে ডাকাতির আগেই পুলিশের জালে ৭ সদস্য, ইয়াবাসহ আরও একজন আটক

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ডের ম্যাচে জয় পেলো মেক্সিকো

বিদ্যুৎ বিভ্রাটে জেনারেটরহীন হাসপাতালগুলোতে দুর্ভোগ চরমে

অন্তর্বর্তী সরকারের জারি করা ‘মানবাধিকার কমিশন অধ্যাদেশ’ বাতিল, ফিরছে পুরনো আইন

পদোন্নতি পেলেন এনবিআরের ৫১ কর্মচারী

জাতীয় স্টেডিয়াম ঘুরে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী