টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সঙ্গীতজ্ঞ ওস্তাদ অমিতাভ বড়ুয়ার ১৯ তম মৃত্যুবার্ষিকীতে শুভেচ্ছা উপহার প্রদান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 6, 2026 10:09 pm

চট্টগ্রাম বেতারের প্রথম ও সর্বভারতীয় শিল্পী ওস্তাদ অমিতাভ বড়ুয়ার ১৯ তম মৃত্যুবার্ষকী উদযাপন উপলক্ষ্যে ওস্তাদ অমিতাভ -পায়রা ফাউন্ডেশন এর আয়োজনে ৩ জুলাই শুক্রবার রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি মহাবিহারে ওস্তাদজীর আবক্ষ মুর্তি তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দুস্থ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ ও অনাথ শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

ফাউন্ডেশন এর সদস্য সাংবাদিক রতন বড়ুয়ার পরিচালনায় এবং সংগীত শিল্পী জনি বড়ুয়ার তত্ত্বাবধানে এতে বক্তব্য রাখেন অমিতাভ বড়ুয়ার সন্তান অধ্যাপক দিপংকর বড়ুয়া, রবীন্দ্র সংগীত শিল্পী পাপিয়া বড়ুয়া, অধ্যাপক উজ্জ্বল মুৎসদ্দি, শিক্ষক শাবলু বড়ুয়া,চন্দ্রিমা বড়ুয়া মুনমুন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন যোগেন্দ্র আরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রিয়তিষ্য স্থবীর, সমাজ সেবক নিরুপম বড়ুয়া নীরু, সুমিত বড়ুয়া লাভলু , সুমন্ত বড়ুয়া শুভ, ড্যানি বড়ুয়া চন্দ্রা বড়ুয়া, অধ্যাপিকা পুষ্পিতা বড়ুয়া, সংগঠক ডালিম বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, বিজয় বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, স্বদেশ বড়ুয়া ও নটু মৎসুদ্দী।

এই সময় ১২০ জন অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ এবং ২৬ টি দুঃস্থ পরিবারকে নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন ২০২২ সাল থেকে প্রতিমাসে প্রথম সপ্তাহে এই সাহায্য প্রদান করা হয় এই ফাউন্ডেশন থেকে।

দিনের শুরুতে মহামুনি বিহারে ওস্তাদজীর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং যোগেন্দ্র বৌদ্ধ বিহার আরামে দু:স্থ ৩০ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টিএসসিতে দুই নারীকে হেনস্তায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলন,জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

শামীমা পারভীন ঢাকার নতুন পুলিশ সুপার

পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির নিয়োগে সমর্থন ও সম্মান জানালো উত্তর কোরিয়া

হবিগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল এক কৃষকের

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে স্টোর কেলেঙ্কারি: ফার্মাসিস্টের বিরুদ্ধে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ঘাটতির অভিযোগ

কুমিল্লার ১১টি আসনে যে ১০৭জন প্রার্থীর মনোনয়পত্র যারা জমা দিলেন

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫