টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরের প্রথম ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 7, 2026 5:04 pm

২০২৬ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সংশ্লিষ্ট অন্তত ২১টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে এসব ঘটনায় ১০ বাংলাদেশি নিহত, ১০ জন আহত এবং একজন অপহরণ বা আটক হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গেল ছয় মাসের পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণে সংস্থাটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আসক বলছে, দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, নিহত ১০ জনের মধ্যে সাতজন বিএসএফ সদস্যদের গুলিতে নিহত হন। বাকি তিনজন শারীরিক নির্যাতনের শিকার হয়ে মারা যান। এ ছাড়া সীমান্ত সহিংসতার বিভিন্ন ঘটনায় ১০ জন আহত হয়েছেন। একই সময়ে একজনকে বিএসএফ অপহরণ বা আটক করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে জানুয়ারি থেকে জুনের মধ্যে বিএসএফের ধাওয়া খেয়ে কারও মৃত্যুর ঘটনা রেকর্ড হয়নি। একই সঙ্গে অপহরণ বা আটক হওয়ার পর কাউকে ফেরত দেওয়ার ঘটনাও এই সময়ে নথিভুক্ত হয়নি।

প্রতিবেদনটিতে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ সীমান্তাঞ্চলের ঘটনাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা

কুড়িগ্রামে পবিত্র কোরআন অবমাননা: অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও,পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন

মস্তিষ্কে আটকে আছে বুলেট, শরীরে ৪৭টি ছররা গুলি-জুলাই যোদ্ধা রীপা গোমেজের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

চকবাজারের একটি বাসা থেকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের এক সেবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেলে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে এলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢা‌বি হল প্রশাসন‌কে প্রাণনাশের হুমকি, থানায় অ‌ভি‌যোগ

বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন

কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে: শ্রমমন্ত্রী