টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শতভাগ বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 7, 2026 5:12 pm

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোয় মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বৃদ্ধি হবে না; নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন। সোমবার (৬ জুলাই) জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে আগামী সপ্তাহে কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদনের পর গেজেট জারি হলে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নতুন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে। পাশাপাশি অবসরকালীন সুবিধা ও পেনশন ব্যবস্থাও পর্যালোচনার আওতায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ আসতে পারে। সরকারের লক্ষ্য নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়ানো।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। এরপর ২০২৫ সালে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১৯৯৫০ পিছ ইয়াবাসহ আটক-১

ইরানকে ‘সাজা দিতে’ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দিকে ঝুঁকছে সৌদি আরব ও আমিরাত

তিতাসে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই:৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

উচ্চশিক্ষার জন্য ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন মেধাবী জেমি

জলাবদ্ধ ঢাকায় রিকশা-অটোরিকশা চালকদের পোয়াবারো

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

কুমিল্লায় ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

জরুরি চাহিদা মেটাতে ছুটির দিনে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন

সিলেটে সড়ক দুর্ঘটনায় নাসিরনগরের মাহবুবুরের মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ নলডাঙ্গা ভূমি অফিস যেন দুর্নীতির আখড়া