টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার-৪

প্রতিবেদক
এ কে পলাশ
July 7, 2026 6:01 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক দক্ষিণ পাড়া এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি, একটি নিয়মিত মামলার এক পলাতক আসামি এবং মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) পরিচালিত এসব অভিযানে মোট চারজনকে আইনের আওতায় আনা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

থানা পুলিশ সুত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সৈকত মজুমদারের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুর আল-আহসানসহ পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক দক্ষিণ পাড়ায় অভিযান চালায়। এ সময় মো. কামালের চা দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা ব্যক্তির ফেলে যাওয়া ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে উপ-পরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসাইন পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি সফিকুল ইসলাম ও সেলিনা বেগমকে গ্রেফতার করেন। এছাড়া ব্রাহ্মণপাড়া থানার একটি নিয়মিত মামলার পলাতক আসামি ফখরুল খাঁনকেও গ্রেফতার করা হয়।

এদিকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে শাহরিয়ার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা

নিখোঁজ পাইলটকে পেতে যুক্তরাষ্ট্র ও ইরানের রুদ্ধশ্বাস অভিযান-লড়াই

শিক্ষার্থীর মৃত্যু

বিসিএস পড়ুয়া এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাক চালকের মৃত্যু

ভারতীয় পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ মিছিল

কুমিল্লা মুক্ত দিবসে শহীদদের স্মরণ ও বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া–কুরআন খতম

উত্তরায় একই পরিবারের গ্যাস সিলিন্ডার লিকেস থেকে বিস্ফোরণের ঘটনা ১০ জন দগ্ধ

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ

রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০টি ব্রডগেজ কোচ: সেতুমন্ত্রী

বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ ৪ জনের শুনানি ৪ ডিসম্বর