টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে জগ্ননাথ বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আপন ফুফুদের বাদ দিয়ে তুলে নিয়েছে দুই প্রতারক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 15, 2026 10:03 pm

রাজধানীতে এক সংবাদ সম্মেলনে অধিগ্রহণকৃত সম্পত্তির ক্ষতিপূরণের ২ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে একটি ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, জাল কাগজপত্র ব্যবহার করে প্রকৃত দাবিদারদের বঞ্চিত করে ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করা হয়েছে। তবে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে,
কেরানীগঞ্জের আফতাব উদ্দিনের মেয়ে আমিনা খাতুন সহ ওয়ারিশরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এডভোকেট আব্দুল আওয়াল সুমন তিনি বলেন, অধিগ্রহণকৃত সম্পত্তির ক্ষতিপূরণের ২ কোটি ৯৩ লাখ টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদের অভিযোগ, প্রকৃত দাবিদারদের পরিবর্তে হারুন ও ইব্রাহিম নামের দুই ব্যক্তি ভুয়া কাগজপত্র ব্যবহার করে ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এ ঘটনায় আদালতে রিট ও দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। তারা আদালতের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিয়েও তারা কাঙ্ক্ষিত প্রতিকার পাননি। এ কারণেই বিষয়টি জনসম্মুখে তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

লালন শাহের মাজারের প্রবেশপথে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড এবং ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুমিল্লায় জাবির নিখোঁজ ছাত্র মোহাইমিনুল উদ্ধার

পৃথক ঘটনায় নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ী দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত

দক্ষিণ রাউজানে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার প্রস্তুতি সম্পন্ন

প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, দুই তরুণীসহ আটক ৩

মাগুরার জেলা আ.লীগ নেতা রাহুলকে গ্রেফতার করেছে পুলিশ