টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 13 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে নজরুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
August 13, 2025 10:07 am

কুমিল্লার তিতাসে নিহত নজরুল ইসলাম ভূইয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সর্বস্তরের জনগণের আয়োজনে সহস্রাধিক মানুষ কড়িকান্দি বাজার হয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সংলগ্ন এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে উপস্থিত গ্রামবাসীকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ আশ্বাস দেন যে, নজরুল ইসলাম ভূইয়া হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে সকল অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. সবির হোসেন, শাহাবৃদ্ধি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. এমদাদ হোসেন ভূইয়া,মো. হেলাল ভূইয়া, নাছির উদ্দীন ভূইয়া মানিক, আবুল কাসেম ভূইয়া বাবুল,আজহারুল ইসলাম ভূইয়া মেম্বার, মোস্তাক আহমেদ ভূইয়া, সার্জেন্ট জামাল ভূঁইয়া, কড়িকান্দি বাজারের ব্যবসায়ী মো. আলী হাসান মোল্লা, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, নিহতের স্ত্রী মোসাম্মৎ বৃষ্টি আক্তার, বাবা হানিফ ভূইয়া, মা আয়েশা বেগম, ছেলে মো. হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এত নৃশংস হত্যাকাণ্ড স্বামী-স্ত্রীর একার পক্ষে সম্ভব নয়; এর পেছনে আরও কারও সংশ্লিষ্টতা থাকতে পারে। তাই সকল জড়িতকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৬আগস্ট রাতে তিতাসের মজিদপুর ইউনিয়নের শাহবৃদ্ধি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে ট্রাক্টর চালক মো. নজরুল ইসলাম ভূঁইয়াকে পার্শ্ববর্তী মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে হোসেন ও তার স্ত্রী মোবাইলে ফোন দিয়ে ডেকে নিয়ে দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের দেহকে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। পরে পুলিশ হত্যার রহস্য উদঘাটন করে খন্ডিত দুই হাত ও দুই পায়ের খন্ডিত ৬ টুকরো উদ্ধার করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

ভুরুঙ্গামারীতে ইমাম ও আলেম উলামাগণের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ

কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার

নারায়ণগঞ্জ চাষাড়ায় দুই গ্রুপে গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন

ঢাকার সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

রাবিপ্রবি প্রকল্প পরিচালক আবদুল গফুর দুর্নীতির দায়ে বরখাস্ত ও পদ ফিরে পেতে প্রভাব খাটিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলের অভিযোগ

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা