টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরার নথি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 16, 2026 5:43 pm

শেখ হাসিনার দেশে ফেরার নথি ভারত বা বাংলাদেশ সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘দেশে ফেরার ক্ষেত্রে ছবিযুক্ত প্রমাণ লাগবে শেখ হাসিনার, সেটা দিল্লি বা ঢাকা সরবরাহ করতে পারে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা জরুরি। পলাতক হিসেবে দিল্লিতে আশ্রয় নিয়ে অবস্থান করছেন শেখ হাসিনা, তাঁর স্ট্যাটাস সম্পর্কে সরকারিভাবে ঢাকাকে এখনো কিছু জানায়নি ভারত।’২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতেই অবস্থান করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি গণ-অভ্যুত্থানের সময় হওয়া অসংখ্য হত্যা মামলার আসামি। এর মধ্যে একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন।সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণের কথা জানিয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফেরামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্যের এনফিল্ডে জমজমাট ব্রিটিশ বাংলাদেশি কাপ ও কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত

জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

রাউজানে হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ

আগামী ৩০ দিন হরমুজ প্রণালি শুধুমাত্র ইরানের নিয়ন্ত্রণে থাকবে: আরাগচি

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকির ঘটনায় থানায় জিডি

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আহত: হেগসেথ

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

রাউজানে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি ও মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না: নজরুল ইসলাম