টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 14, 2025 9:54 am

রাজধানীর শেরেবাংলা নগর থানার শামীম সরণি এলাকার একটি বাসায় সৈয়দা ফাহমিদা তাহমিন কেয়া(৩০)নামে এক নারী গলায় ফাঁস দিয়া আত্মহত্যা।

বুধবার(১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা বাবা সৈয়দ আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আমরা জানতে পারি আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে।পরে আমার মেয়েকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে যায়। ওখানে আমার মেয়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি জানান,ওদের স্বামী স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে স্বামীর উপর অভিমান করে তার নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার খাকচক এলাকায়। বর্তমানে শেরেবাংলা নগর শামীম সরণি অনামিকা কনকড টাওয়ারের ফ্লাট নং ৩/বি স্বামী সিফাত আলীর সঙ্গে থাকতো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ

মালিক-শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু

এইচএসসি পরীক্ষা ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের বন্দরে নিজ বাসায় দেওয়াল চাঁপা পড়ে বাসার মালিকের ব্যক্তির মৃত্যু

জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দারুস সালামে মোটর বাইকের ধাক্কায় প্রাণ গেল এক গাড়ি চালকের

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী