টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 18, 2026 8:33 pm

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার স্বপ্নের ফাইনালকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিল ফিফা। হাফটাইম বিরতি ৩০-৪০ মিনিট করার গুঞ্জন এবং ফুটবল বিশেষজ্ঞদের তুমুল সমালোচনার মুখে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। ম্যাচের ছন্দপতন এড়াতে ফাইনালের মধ্যবর্তী বিরতি সর্বোচ্চ ১৭ মিনিট নির্ধারণ করা হয়েছে, যেখানে বিশ্বখ্যাত তারকা শিল্পীদের পারফরম্যান্সও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

ইতিমধ্যেই স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে বিষয়টি জানিয়েছে ফিফা। প্রচলিত ফুটবল ম্যাচের হাফটাইমের চেয়ে মাত্র দুই মিনিট বেশি হবে এবারের বিরতি। এর মধ্যে ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি প্রায় ছয় মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ফাইনালের বিরতিতে পারফর্ম করবেন বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপার লড়াই।

এ ছাড়া ম্যাচে আগের মতোই থাকবে হাইড্রেশন ব্রেক। প্রচণ্ড গরমের কারণে চলমান বিশ্বকাপে প্রতি অর্ধে একটি করে পানি পানের বিরতি রাখা হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লেসহ আরও অনেকের নাম শোনা গেলেও এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফিফা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

বীরগঞ্জে মধু চাষে নতুন সম্ভাবনা, মৌয়ালদের ব্যস্ত সময়

বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তারখানার মাঠ পরিদর্শনে এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান

বীরগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে

পূর্বাচলের জলসিড়ি এলাকার ৪তলা ভবন থেকে নিচে পড়ে ঠিকাদারের মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে জয়া আহসানের রিট

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৩ জনকে ছাড়পত্র দেওয়া হল

উলিপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-২ লাখ টাকা জরিমানা