টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শারদাঞ্জলি ফোরামের উপজেলা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
July 23, 2026 8:16 pm

সনাতন ধর্মের আদর্শ প্রচার, শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা বিস্তার এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে দেশব্যাপী উপজেলা ও জেলা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সামাজিক ও ধর্মীয় সংগঠন শারদাঞ্জলি ফোরাম। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, সনাতন ধর্মের মূল চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, গীতা শিক্ষার প্রসার, নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
তারা বলেন, দেশের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ ও কার্যকর কমিটি গঠনের মাধ্যমে ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি, মানবকল্যাণমূলক কার্যক্রম এবং দুস্থ-অসহায় মানুষের সেবায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শারদাঞ্জলি ফোরামের পক্ষ থেকে সনাতন ধর্মের আদর্শে বিশ্বাসী, শ্রীমদ্ভগবদ্গীতা চর্চায় আগ্রহী এবং স্বেচ্ছাসেবী হিসেবে সমাজ ও মানবকল্যাণে কাজ করতে ইচ্ছুক সকলকে সদস্য হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের এক বার্তায় বলা হয়, “সনাতন ধর্ম ও গীতা শিক্ষার প্রসারে নিবেদিতপ্রাণ ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণই একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। আসুন, আমরা সবাই একসঙ্গে সনাতন ধর্মের আদর্শ ও মানবকল্যাণের বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিই।”

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দেশব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে শারদাঞ্জলি ফোরাম একটি সুসংগঠিত, কার্যকর ও জনকল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু

‎নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্তে তুলে ধরে আজকের জীবন : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

রাউজানের কেয়কদাইরে লোকনাথ বাবার ১৩৬ তম তিরোধান দিবস পালিত

আট বছর পর ওসমানী বিমানবন্দরে বিদেশি উড়োজাহাজ সিলেট-মাস্কাট ফ্লাইট চালু

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

চলাচলের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

কবিতা