টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক বসতবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন প্রদান

প্রতিবেদক
শহিদুল ইসলাম
July 25, 2026 8:08 am

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর‌ে ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জুরাপ্পাপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন হাজাছড়া এলাকার বাসিন্দা নির্ভয় চাকমাকে তার আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি পুননির্মাণের জন্য সহায়তা প্রদান করা হয়েছে।

গত ২০ জুলাই ২০২৬ তারিখ অগ্নিকান্ডে নির্ভয় চাকমার বসতবাড়ি সম্পূর্ণরুপে পুড়ে যায়। বিষয়টি জানার পর নানিয়ারচর জোনের জোন কমান্ডার, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে, জুরাপ্পাপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-১১৭৫১ ক্যাপ্টেন এস, এম, রাফসান জানী ভুক্তভোগীর পরিবারের মাঝে বসতবাড়ি পুননির্মাণের জন্য ১৬ পিস ঢেউটিন হস্তান্তর করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে দুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশে ফিরলেন ড. ইউনূস

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয় জন নিহত

আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ

সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরী- সাংবাদিক এইচ এম মহিউদ্দিন

বন্যার্তদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী

রাজধানীর উত্তরায় এপিবিএন কার্যালয়ের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম গাজী ও তার স্ত্রী বিরুদ্ধে দুর্নীতি-অপকর্মের অভিযোগ দুদকে!