টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার কমিটি গঠন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
July 25, 2026 7:35 pm

নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে ঢাকা সেগুনবাগিচার কচি কাঁচার মেলা সম্মেলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক জিয়াউল করিম সোহেল, সাংগঠনিক সম্পাদক এড. নজরুল ইসলাম রানা, সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, প্রচার সম্পাদক খসরু তালুকদার, অর্থ সম্পাদক হোসাইন আহমেদ।

বিদায়ি সভাপতি এম আতিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং বিদায়ি সাধারণ সম্পাদক আবুল হাসান চৌধুরীর সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটি প্রধান কমিশনার বাংলাদেশ লায়নস ফাউন্ডেশনের ডিরেক্টর লায়ন সৈয়দ মো. শরীফ, কমিশনার সাবেক অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার গাজীউর রহমান, সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, আবু সালেহ মো. জাহাঙ্গীর, ইব্রাহীম ভূঁইয়া রেনু, সুপ্রীম কোর্টের আইনজীবী এড. এম আমিনুল ইসলাম মুনির, কামরুল হাসান বাবু, উপজেলা সমিতির সভাপতি ড.হাফিজ উদ্দিন ভূইয়া,  সাধারণ সম্পাদক সৈয়দ শাফিন সাবেক সাধারণ সম্পাদক আলী আশরাফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার আটক-১

মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি নিহত এক

কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় সিএনজি আরোহী নিহত। আহত-৩

রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আহত আরিফ সরদারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করে দিল ইসি

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক,রোহিঙ্গা সংকট ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ

বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইরান ইস্যুতে শফিকুর রহমানের বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

সুপারি বাগানে জুয়ার আসরে অভিযান, নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার