টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 23 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজবাগ থানাধীন ১১ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 23, 2025 3:56 pm

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণ রাজার-বাজার এলাকায়(১১ বছরের)এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে।এই ঘটনায় অভিযুক্ত রিমন(১৯) নামে এক যুবকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ে আসলে গাইনি বিভাগের ২১২ নাম্বার ওয়ার্ডে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ রেজাউল করিম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়,পরে শিশুটির বাবার মুখে জানতে পারি তার ১১বছর শিশু মেয়ে কে পাশের রিমন নামে এক যুবক ফুসলিয়ে তার রুমে নিয়ে ধর্ষণ করে।পরে তার মেয়ের কাছ থেকে শুনতে পায় রিমন নামের ওই ছেলে তাকে জোর পূর্বক ধর্ষণ করে, ওই শিশুটির বাবা-মা গিয়ে তাকে আটকে ফেললে, ওই যুবকের বাবা মা এসে শাসন করে তাকে ছেড়ে দেয়। পরে ওই মেয়েটির স্কুলের টিচাররা আসলে ওই যুবকের বাবা মার সঙ্গে কথা বলে এবং বলে তোমার ছেলে কোথায়। পরে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় ।

তিনি আরো জানান,পরিবারে সহযোগিতায় ওই শিশুকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ২১২ নম্বর ওয়ার্ডে ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য নিয়ে যায়।পরে ওই শিশু কে চিকিৎসক ভর্তি দিয়েছে। ওই শিশুটি ডেইলিটেন কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানতে পারি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের ভিডিও ভাইরাল

উত্তরখানে জুলাইযোদ্ধা সংসদে আহ্বায়ক রহস্যজনক মৃত্যু

ঘুষ,দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে গড়েছে সম্পদের পাহাড়,‘দালাল সিন্ডিকেটের মূল হোতা, বিআরটিএ ঢাকা মেট্রো-৪ মোটরযান পরিদর্শক রাসেল

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় অসাবধানতায় কারনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ব্যক্তি মৃত্যু 

আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইসরায়েল আবার হামলা চালাতে পারে: পেজেশকিয়ান

কুমিল্লার গোমতী নদীর দুই তীরে চলছে মাটি লুটের মচ্ছব এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর দুই তীরের মাটি লুটের মচ্ছব চলছে। শুষ্ক মৌসুমের শুরুতেই আদর্শ সদর উপজেলার পালপাড়া থেকে গোলাবাড়ি পর্যন্ত নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে পাওয়ার টিলারে ভরে বিভিন্ন এলাকায় বিক্রি করে দিচ্ছে স্থানীয় অসাধু চক্র। এসব মাটি ইটভাটাসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়। মাটি কেটে নেওয়ায় তীরের ফসলি জমি, পাশের শহর রক্ষা বাঁধ ও সেতু ঝুঁকিতে পড়বে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন। সম্প্রতি সরেজমিনে খোঁজখবর নিয়ে জানা যায়, আদর্শ সদর উপজেলায় নদীর উত্তর তীরে পাঁচ কিলোমিটার এবং দক্ষিণ তীরে ২৫ কিলোমিটার এলাকায় মাটি লুট চলছে। পাওয়ার টিলার দিয়ে মাটি বিভিন্ন ইটভাটা ও বসতবাড়িতে ব্যবহারের জন্য নেওয়া হয়। নদীর উৎসমুখ কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার ও গোলাবাড়ি থেকে শুরু করে পালপাড়া পীরবাড়ির সামনে পর্যন্ত উভয় তীরে মাটি কাটার প্রক্রিয়া চলছে প্রকাশ্যে। এতে গোমতীর বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাঁধসংলগ্ন পাকা সড়কের পিচ উঠে গেছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদীর দক্ষিণ তীরে দুর্গাপুর, ভাটপাড়া, পালপাড়া পীরবাড়ি, কাপ্তানবাজার, চানপুর মাস্টারবাড়ি, শালধর এবং সামারচর এলাকায় অন্তত ২০টি ট্রাক্টর দিয়ে মাটি তুলতে দেখা গেছে। এসব ট্রাক্টর চলাচলের জন্য সড়কের অংশ কেটে নদীর বাঁধের ভেতর দিয়ে চলার পথ তৈরি করা হয়েছে। অন্যদিকে নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় থাকা পুলিশ ফাঁড়ির সামনেই চলছে মাটি কাটার কাজ। বৈদ্যুতিক খুঁটির গোড়া ও নদীতীরের গাছের নিচ থেকেও মাটি কেটে নেওয়া হচ্ছে। চানপুর বেইলি সেতু এবং কাপ্তান বাজার পশ্চিম অংশের মাটিও কাটতে দেখা গেছে। নদীর দুই তীরে মোট সাতটি ঘাট থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।কয়েকজন ট্রাক্টরচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতি ট্রাক্টর মাটি ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। আরেকজন স্থানীয় মাটি ব্যবসায়ী বলেন, ‘আমরা এই মাটি ট্রাক্টরে করে ইটভাটা ও আশপাশের বিভিন্ন নির্মাণস্থলে সরবরাহ করি। রাজনৈতিক ব্যক্তি ও কিছু প্রশাসনিক লোককে ম্যানেজ করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছি।’ গোমতী নদীর চর দখল করে কোটি কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. জহিরুল ইসলাম। স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা পরিচয়ধারী এই ব্যক্তি বিগত ১৭ বছর পার করার পর এবার স্থানীয় কিছু বিএনপি নেতার যোগসাজশে গোমতীর মাটি কাটছেন। অভিযোগ স্বীকার করে জহিরুল ইসলাম বলেন, ‘নদীর পাড় সংলগ্ন আমার একটি পুকুর আছে। আমি সেখান থেকে মাটি কাটছি। মাটি কাটার সঙ্গে আমি একা জড়িত না। স্থানীয় নেতারা ও প্রশাসনের কিছু লোক আমার সঙ্গে আছেন।’ জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. রেজা হাসান বলেন, ‘জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমি পাউবোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশনা দিয়েছি। গোমতীর তীর থেকে মাটি কাটা বা বালু তোলার কোনো অনুমতি জেলা প্রশাসন থেকে দেওয়া হয়নি।’ রেজা হাসান আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসন বরাবরই এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ রয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী ও পুলিশের সহায়তা নিয়ে যেখানে মাটি কাটা হয়, সেখানে অভিযান চালানো হবে।

পুলিশদের ওপর মাদক ব্যবসায়ীদের আহত ৩ পুলিশ

রৌমারীতে ১৬৫ পিস ইয়াবাসহ ১ কুখ্যাত মাদক সম্রাট আটক

হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী