টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 8 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 8, 2026 2:49 pm

সেবার মানসিকতা না থাকলে দেশের চিকিৎসাব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন চিকিৎসকদের পেশাদারিত্বে কোনো ধরনের প্রভাব না ফেলে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, চিকিৎসকদের মূল দায়িত্ব মানুষের সেবা করা। তাই পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে রোগীর প্রতি দায়িত্ববোধ ও সেবার মানসিকতাকে গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও তা যেন পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে চিকিৎসকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের জ্বালানি খাত নিয়েও কথা বলেন। তিনি বলেন, জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে। জ্বালানি সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় সংসদ প্রাঙ্গণে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।

পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী দলীয় পতাকা উত্তোলন করেন। চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

ডিআরইউতে বড় পরিসরে সাংবাদিকতায় এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

সংবাদ সম্মেলনে ডিসিসিআই বেপরোয়া চাঁদাবাজিতে ব্যবসা ও বিনিয়োগে আস্থাহীনতা তৈরি করছে

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশি-সহ নিখোঁজ ২৫০

যুক্তরাজ্যে ভিসা আবেদনে জাল নথি জমা দিলে ১০ বছরের নিষেধাজ্ঞা

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

কুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি