টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 9 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ির চাবি দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 9, 2026 6:27 pm

কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের হাতে নতুন বাসগৃহের চাবি তুলে দেন তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে সকালে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাহারছড়া সমুদ্রসৈকতে পৌঁছান প্রধানমন্ত্রী।

বাহারছড়া পৌঁছে অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা হিসেবে পরিচিত সমুদ্রসৈকতটি পরিদর্শন করেন তারেক রহমান। পরে সমুদ্রসৈকতের তীরে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তিনি।

জনসভায় যোগ দেওয়ার আগে বাঁশখালীর বাহারছড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের জন্য নির্মিত নতুন বাসগৃহের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। নতুন বাড়ির আঙিনায় একটি মেহগনি গাছের চারাও রোপণ করেন তিনি।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং হাঁস-মুরগি তুলে দেন প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি বাঁশখালীর পর্যটন সম্ভাবনা ও এলাকার উন্নয়ন নিয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৬ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

পদত্যাগ করা রাষ্ট্রপতিকে গ্রেফতারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

রাস্তায় পড়েছিল অচেতন অবস্থায় এক বৃদ্ধ ঢামেকে নিয়ে এলে তার মৃত্যু হয়

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাকায় চাপা পরে প্রাণ গেলো দুই বছরের শিশু

এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো সরকার

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক আল আমিন ইসলাম

নাসিরনগরে ১২৬ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টিতে নেই প্রধান শিক্ষক

কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি

কবিতা