টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 10 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের বড়নগর উচ্চ বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে পাস ৩৩ জন পাশের হার ৯১.৫৮%

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
August 10, 2026 8:27 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় প্রকাশিত হয়েছে তুলনামূলক ভালো ফলাফল।

বিদ্যালয়টি থেকে এবার মোট ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৩৩ জনই কৃতকার্য হয়েছেন এবং মাত্র ৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অর্থাৎ বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে প্রায় ৯১.৫৮ শতাংশ, যা উপজেলার অন্যান্য কয়েকটি বিদ্যালয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সম্প্রতি একই উপজেলার শ্রীঘর এস ই এস ডিপি মডেল হাইস্কুলে পরীক্ষার্থী ছিল ৩৫ জন, কৃতকার্য হয় ৮ জন পাশের হার ২২.৮৬ শতাংশ,  চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় ও ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ৩৬জন কৃতকার্য হয় ১৬ জন। পাশের হার ৪৪.৪৪ শতাংশ। নাসিরনগর উপজেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ২৪ জন, কৃতকার্য হয়েছে ১১ জন পাশের হার ৪৫.৮৩ শতাংশ।

এ-সব শিক্ষা প্রতিষ্ঠানে  বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার খবর প্রকাশিত হওয়ায়, যা নিয়ে এলাকায় উদ্বেগ দেখা দিয়েছিল। সেই প্রেক্ষাপটে বড়নগর উচ্চ বিদ্যালয়ের এই সন্তোষজনক ফলাফল স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং বিদ্যালয়টির শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন অনেকে।

স্থানীয়দের মতে, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিক মনোযোগ এবং পরীক্ষা প্রস্তুতিতে সঠিক দিকনির্দেশনার কারণেই বিদ্যালয়টি এই ভালো ফলাফল অর্জন করতে পেরেছে। অনেকেই মনে করছেন, উপজেলার অন্যান্য বিদ্যালয়গুলোর জন্য এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।

বিদ্যালয় কর্তৃপক্ষ এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

ইরানের অস্ত্র কর্মসূচির প্রমাণ মেলেনি: পারমাণবিক শক্তি সংস্থা

তাজিয়া মিছিলে তরবারি-লাঠি ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

একাধিক মামলার আসামি সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

হেক্সা-মিশন নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখলো ব্রাজিল

বেলজিয়ামকে ২-১ গোলে বিদায় করে সেমিফাইনালে স্পেন