টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 11 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 11, 2026 2:40 pm

লিবিয়ার জাওয়িয়া তেল শোধনাগারের একটি ডিজেল সংরক্ষণ ট্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১১ আগস্ট) আগুন লাগার পর দমকল বাহিনীর সদস্যরা তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

লিবিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি ন্যাশনাল অয়েল করপোরেশন (এনওসি) জানিয়েছে, আগুনে আক্রান্ত ট্যাংকটিতে আনুমানিক ৪৫ লাখ লিটার পেট্রল মজুত ছিল। প্রতিষ্ঠানটির দাবি, ট্যাংকটি সরাসরি হামলার শিকার হয়েছে। ঘটনার পর এলাকায় সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এনওসি।

এনওসির সহযোগী প্রতিষ্ঠান ব্রেগা পেট্রোলিয়াম মার্কেটিং কোম্পানি জানিয়েছে, আগুনের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়নের কাজ চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে জাওয়িয়া শহরের আকাশে বিশাল আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জাওয়িয়া তেল শোধনাগারটি লিবিয়ার সবচেয়ে বড় শোধনাগার হিসেবে পরিচিত। রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এ স্থাপনায় প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহৎ শারারা তেলক্ষেত্রের সঙ্গেও সংযুক্ত, যার দৈনিক উৎপাদনক্ষমতা প্রায় ৩ লাখ ব্যারেল।

শোধনাগারে কর্মরত দুই প্রকৌশলী জানিয়েছেন, অগ্নিকাণ্ডের মধ্যেও শোধনাগারের মূল কার্যক্রম বন্ধ করা হয়নি। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে গেলেও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল।

উল্লেখ্য, এ ঘটনার মাত্র দুই দিন আগে শনিবার ভোরে শোধনাগারের অপরিশোধিত ন্যাফথা সংরক্ষণ ট্যাংকে একটি ড্রোন আঘাত হানে। এতে ট্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়ে ন্যাফথা ছড়িয়ে পড়লেও কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সূত্র: আরব নিউজ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি নাসিরনগরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগমনকে ঘিরে উৎসবের আমেজ

এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারলে ইস্তফা দেব: সংসদে হাসনাত

লালন শাহের মাজারের প্রবেশপথে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

অনেক দূরে গিয়ে তারা ফ্যাসিবাদের দোসরদের সাথে মিটিং করে: প্রধানমন্ত্রী

চান্দগাঁও মধ্যম মোহরা মা মগধেশ্বরী মন্দিরে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব

৭ আগস্ট পাকিস্তানে সড়ক অবরোধের ঘোষণা জামায়াতের, অ্যাম্বুলেন্স ছাড়া চলবে না কিছুই

চট্টগ্রামের কর্ণফুলী শাহমীরপুর সার্বজনীন বৌদ্ধ বিহারে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ উন্নয়নে বিশেষ কর্মসূচি