টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 12 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার মৃত্যুর পর ফুটবলকেও বিদায় জানাচ্ছেন মেসি!

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
August 12, 2026 9:53 pm

বাবার মৃত্যুতে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। ফুটবলের সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচিত ৩৯ বছর বয়সী এই তারকা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পোস্টে ফুটবল থেকে বিদায় নেওয়ার এমন ইঙ্গিত দেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) দল ইন্টার মায়ামিতে খেলতে ফিরেছিলেন মেসি।

তবে গত সপ্তাহে ৬৮ বছর বয়সে তাঁর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর মাঠে নামেননি তিনি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফুটবল ক্যারিয়ারের অনিশ্চিত ভবিষ্যতের কথা জানান মেসি।ইনস্টাগ্রামে মেসি লেখেন, ‘জীবনজুড়ে আমি কেবল ফুটবলই খেলেছি। তবে এখন এটা কত দিন চালিয়ে যাব, তা নিয়ে গুরুতর সংশয় তৈরি হয়েছে।’বাবার প্রতি গভীর শোক প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘তোমাকে ছাড়া আমি কী করব বা কীভাবে সামনে এগিয়ে যাব, তা বুঝতে পারছি না। শুরু থেকেই তুমি আমার পাশে ছিলে, একদম শেষ মুহূর্ত পর্যন্ত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কেন আরেকটু অপেক্ষা করলে না, যাতে আমরা একসঙ্গে শেষটা দেখতে পারতাম?’২০২২ সালের কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর এ আসরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনা। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ডের সঙ্গে মায়ামির ২০২৮ মৌসুম পর্যন্ত চুক্তি থাকলেও, বাবার মৃত্যুর পর মেসির বুট তুলে রাখার গুঞ্জন জোরদার হয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে নিজের ক্যারিয়ারে বাবার অবদানের কথা স্মরণ করে মেসি বলেন, ‘তুমি একই সঙ্গে আমার বাবা, বন্ধু ও এজেন্ট ছিলে। প্রতিটি মুহূর্তে তুমি যেমনটি হওয়া প্রয়োজন ঠিক তেমনটিই ছিলে, কখনও এক চুল ভুলও করোনি।’

গত রোববার আর্জেন্টিনার রোসারিওর কাছে পেরেজ শহরে ঘনিষ্ঠ পরিবার ও কয়েকজন সতীর্থের উপস্থিতিতে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুর সঠিক কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি ক্যানসারে ভুগছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাইতির বিপক্ষে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কোচ আনচেলত্তির

প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট

শরীয়তপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ

ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি

হরমুজ প্রণালির ‘গোপন নৌপথ’ চালু করল যুক্তরাষ্ট্র! প্রতিদিন বের করা হচ্ছে এক কোটি ব্যারেল তেল

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ভুরুঙ্গামারীতে ইমাম ও আলেম উলামাগণের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

‎ডিবি প্রধান হারুনের নির্যাতনের শিকার ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব রায়হান

তিতাসে মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ না করে বিল উত্তোলনের ঘটনায় তদন্তে দুূদক