টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 15 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

প্রতিবেদক
জেলা প্রতিনিধি
August 15, 2026 2:32 pm

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহতদের উদ্ধার করে উপজেলা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎ ওই মাদ্রায়ার সাথে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে হাত বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ (৯) ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বামা বিস্ফোরিত হলো আমি জানি না।

’মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে প্রায় ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। এই বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল আলম বলেন, মাদ্রাসার বোমা বিস্ফোরণের ঘটনায় জানতে পেরে রাস্তার পরিদর্শন করেছি। এবং তদন্ত চলছে

সর্বশেষ - অপরাধ